নদীতে পড়ল বরযাত্রীর গাড়ি

নদীতে পড়ল বরযাত্রীর গাড়ি, বর-সহ মৃত ৯

নদীতে পড়ল বরযাত্রীর গাড়ি, বর-সহ মৃত ৯

বিয়েবাড়ি যাওয়ার সময় মর্মান্তিক দুর্ঘটনায় রাজস্থানে বরযাত্রীর গাড়ি চম্বল নদীতে পড়ে মৃত্যু হল বর-সহ ৯ জনের। ঘটনাটি ঘটেছে রাজস্থানের কোটার নয়াপুর থানায় চম্বলের ছোটি পুলিয়া এলাকায়। সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যায় স্থানীয় পুলিশ ও জেলা প্রশাসনের কর্মীরা। দ্রুত শুরু হয় উদ্ধারকাজ।